April 8, 2026

শিরোনাম

বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে RoD ও ToR স্বাক্ষর অনুষ্ঠিত

Image

ডেস্ক রিপোর্ট:

মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২৬) বাংলাদেশ সরকার এবং কোরিয়া প্রজাতন্ত্রের ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় (MOLIT) ‘বাংলাদেশে রোলিং স্টক অপারেশন ও ম্যানেজমেন্টের উন্নত প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্পের জন্য রেকর্ড অব ডিসকাশন (RoD) এবং টার্মস অব রেফারেন্স (ToR) স্বাক্ষর করেছে।

প্রকল্পটি রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়িত হবে। প্রকল্প বাস্তবায়নের জন্য কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় ৩.৬৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪৫.১২ কোটি টাকা) অনুদান প্রদান করবে।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো অবকাঠামো ও পরিচালন সক্ষমতার উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা ও পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD)-এর অতিরিক্ত সচিব ও উইং প্রধান (এশিয়া, JEC ও F&F) মিরানা মাহরুখ এবং কোরিয়া প্রজাতন্ত্রের পক্ষে MOLIT-এর অবকাঠামো বিষয়ক সহকারী মন্ত্রী সিওক-জি কিম প্রকল্পের RoD ও ToR-এ স্বাক্ষর করেন।

Scroll to Top