February 15, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বাংলাদেশের সফল নির্বাচন ও বিএনপির বিজয়ে মার্কিন দূতাবাসের অভিনন্দন

বাংলাদেশের সফল নির্বাচন ও বিএনপির বিজয়ে মার্কিন দূতাবাসের অভিনন্দন

Image

অনলাইন ডেস্কঃ

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে তারা বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছে।

দূতাবাসের এক বার্তায় বলা হয়, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছেন, যা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

বার্তায় আরও উল্লেখ করা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও জোরদার করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

Scroll to Top