March 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন অধ্যাপক মাহবুব আলম মজুমদার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন অধ্যাপক মাহবুব আলম মজুমদার

Image

ডেস্ক রিপোর্টঃ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডাটা অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মাহবুব আলম মজুমদার সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে অধ্যাপক মাহবুব আলম মজুমদারকে সম্প্রতি প্রাপ্ত আন্তর্জাতিক স্বীকৃতি ‘স্পিরিট অব সালাম অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জনের জন্য অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করে আব্দুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স (ICTP)।

নোবেল বিজয়ী বিজ্ঞানী অধ্যাপক আব্দুস সালামের আদর্শ, মূল্যবোধ ও উত্তরাধিকারকে ধারণ করে বিজ্ঞান, শিক্ষা এবং উন্নয়নশীল বিশ্বে সক্ষমতা বৃদ্ধিতে ব্যতিক্রমী অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে এই পুরস্কার প্রদান করা হয়।

Scroll to Top