ডেস্ক রিপোর্টঃ
কিশোরগঞ্জের পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী আজ ফোনে আহত সাংবাদিকদের খোঁজখবর নেন।
তিনি এ বিষয় নিয়ে স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলামের সাথেও কথা বলেন।
তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা এবং হামলায় আহত সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন। এ সময় জেলা প্রশাসক ইতোমধ্যে হামলাকারীদের মধ্যে দুইজন গ্রেফতার হয়েছে বলে তথ্যমন্ত্রীকে অবহিত করেন।
উল্লেখ্য, গত ৫ মার্চ সংবাদ সংগ্রহের কাজে পাগলা মসজিদে গেলে দুর্বৃত্তরা সাংবাদিকদের ওপর হামলা করে।











