March 31, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

Image

ডেস্ক রিপোর্টঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে সোমবার (৩০ মার্চ, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর Hoe Yun Jeong-এর মধ্যে এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এই সাক্ষাতে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি)-এর আদর্শ কাঠামো নির্ধারণ এবং এর মাধ্যমে জলবায়ু অর্থায়নের সম্ভাব্য কৌশল ও পদ্ধতি নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, দেশীয় ও আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অভিযোজন ও প্রশমন সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে বিসিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং এ বিষয়ে এডিবির একান্ত সহযোগিতা কামনা করেন।

এডিবি কান্ট্রি ডিরেক্টর Hoe Yun Jeong বলেন, বিসিডিপি জলবায়ু অর্থায়ন সংগ্রহে অংশীদারিত্ব জোরদার করা, নীতিগত সংস্কার ত্বরান্বিত করা, উদ্ভাবনী জলবায়ু প্রকল্প উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি করা এবং জ্ঞান বিনিময় সহজতর করার দায়িত্ব পালন করবে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ রায়হান কাওছার এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top