March 14, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত আসন্ন চীন সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং আগামী ২–৩ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে ১৪তম বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভাতে অংশ নেবেন।

এই পরামর্শ সভায় বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর নতুন সুযোগগুলো নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। সফরকালে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উচ্চপর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের দীর্ঘদিনের সহযোগিতা ও সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই সফর বাংলাদেশ–চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করতে নতুন গতি সঞ্চার করবে।

Scroll to Top