নিজস্ব প্রতিবেদকঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬খ্রি.) উপজেলা প্রশাসন, কাপাসিয়া, গাজীপুর-এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আলম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন।











