February 4, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইং-এর নবনির্মিত ক্যাম্পাস উদ্বোধন

ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইং-এর নবনির্মিত ক্যাম্পাস উদ্বোধন

Image

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) উইং-এর নবনির্মিত ক্যাম্পাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

নতুন এই ক্যাম্পাসে আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের কার্যক্রম শুরু হওয়াকে কৌশলগত পর্যায়ের শিক্ষা ও প্রশিক্ষণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ক্যাম্পাস গবেষণাভিত্তিক শিক্ষা, পেশাগত ও কৌশলগত মতবিনিময় এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যৌথ অপারেশনাল উপলব্ধি ও সমন্বিত চিন্তাধারার বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

এছাড়া, শিক্ষাবান্ধব ও সুসংগঠিত পরিবেশে প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব উন্নয়নে এই ক্যাম্পাস কার্যকর অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি), ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, ন্যাশনাল ডিফেন্স কলেজের অনুষদ সদস্য এবং স্টাফ অফিসারগণ।

Scroll to Top