ডেস্ক রিপোর্টঃ
জ্বালানি সংকট মোকাবেলায় মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) গাজীপুরের কুনিয়া ও তারগাছ এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদকরণ প্রতিরোধ, সঠিক পরিমাপ ও বাজার দর নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।


অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সালেহুর রহমান এবং জনাব আহমেদ আলী আদনান ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে পৃথক দুটি মামলায় মোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জনস্বার্থে প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।











