March 19, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি যাচাইয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ, ২০২৬) রাঙ্গামাটির বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত ১৫ মার্চ রাত ১১টা থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তাছাড়া, বর্তমানে কোথাও জ্বালানির কোনো ঘাটতি নেই। কোনো যাত্রী বা পরিবহন চালক সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে হেল্পলাইন ১৬১০৭ কিংবা পুলিশ কন্ট্রোল রুমে জানানোর আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী আরো জানান, যাত্রীসেবা নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট যেমন পুলিশ কন্ট্রোল রুম, র‍্যাব কন্ট্রোল রুম এবং ভিজিল্যান্স টিম সার্বক্ষণিক সক্রিয় রয়েছে। প্রতিটি টার্মিনালে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে যাত্রীদের দ্রুত অভিযোগ করার আহ্বান জানান তিনি।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী পাম্প মালিকদের উদ্দেশ্যে বলেন, মুনাফার লোভে সাধারণ মানুষকে যেন হয়রানি না করা হয়।

পরিদর্শনকালে মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, সহকারী একান্ত সচিব মো. আল আমিন এবং জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top