December 4, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • রাঙ্গামাটির সীমান্তবর্তী দূর্গম ছোট হরিণায় বিজিবির মানবিক সহায়তা

রাঙ্গামাটির সীমান্তবর্তী দূর্গম ছোট হরিণায় বিজিবির মানবিক সহায়তা

Image

রাঙ্গামাটি প্রতিনিধি:-

রাঙ্গামাটির বরকল উপজেলার দূর্গম ছোট হরিণায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহীত কর্মসূচীর মাধ্যমে দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছোট হরিণা জোনের উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক সহায়তা তুলে দেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব পিএসসি।

এসময় ছোট হরিণা জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমান সহকারী পরিচালক কোয়াটার মাস্টার মাসুদ রানাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি সব সময়ই সীমান্তবর্তী জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করে চলেছে। আমরা চাই এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন।

এসময় ছোট হরিণা জোনের অধীনস্থ এলাকার দুস্থ ও অসহায় লোকদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন, আর্থিক অনুদান, গবাদি পশু প্রদানের পাশাপাশি খেলাধুলার সরঞ্জাম ও বিভিন্ন মসজিদ, বিহারে অনুদান প্রদান করা হয়।

Scroll to Top