June 9, 2026

শিরোনাম
  • Home
  • বিনোদন
  • বিনা খরচে বিটিভিতে সরাসরি দেখা যাবে ফুটবল বিশ্বকাপ: তথ্য প্রতিমন্ত্রী

বিনা খরচে বিটিভিতে সরাসরি দেখা যাবে ফুটবল বিশ্বকাপ: তথ্য প্রতিমন্ত্রী

Image

ডেস্ক রিপরতঃ

আসন্ন ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্যমে ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ায় এবার বিটিভি প্রায় বিনা খরচে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করতে সক্ষম হবে।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব অর্জনের ক্ষেত্রে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ ছিল। তবে বর্তমান সরকার জনগণের অর্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে স্বচ্ছতার ভিত্তিতে সম্প্রচার স্বত্ব অর্জনের উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি জানান, সরকার দায়িত্ব গ্রহণের পর বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নিয়ে একটি জটিল পরিস্থিতির মুখোমুখি হয়। ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথমদিকে প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল। কিন্তু সরকার সেই প্রস্তাবে সম্মত না হয়ে সরাসরি ফিফার সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়।

ইয়াসের খান চৌধুরী বলেন, “আমরা জনগণের অর্থ অপচয় না করে সর্বোত্তম উপায়ে সম্প্রচার স্বত্ব নিশ্চিত করার চেষ্টা করেছি। দীর্ঘ আলোচনা ও দরকষাকষির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, এ প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের সম্পৃক্ততায় ফিফার সঙ্গে আলোচনা সহজ হয়েছে এবং স্বল্প ব্যয়ে সম্প্রচার স্বত্ব নিশ্চিত করা সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বিটিভির মাধ্যমে দেশের কোটি কোটি দর্শক বিনামূল্যে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ উপভোগ করতে পারবেন।

Scroll to Top